• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে : মোশাররফ

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৮:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৮:৫৯

963320

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে : মোশাররফ

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার অধীনে দেশের জনগণ আর কোনো নির্বাচনে অংশ নেবে না। কারণ এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সভায় তিনি এসব কথা বলেন। ‘বিজয়ের মাসে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তি দাবি’ শীর্ষক এই সভার আয়োজন কর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ স্থল হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে দলীয়করণ করে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। যে দেশের প্রধান বিচারপতিকে সরকারের বিরুদ্ধে মন্তব্য করায় তাকে কীভাবে অপমান করে বিদায় করা হয়েছে, তা সবাই দেখেছে।

তিনি বলেন, সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য জনগণ প্রস্তুত। যে কোনো স্বৈরাচার সহজে ছেড়ে যায় না। তাদের বিদায় করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে হটাতে হবে। বাংলাদেশের ইতিহাস আছে পাকিস্তানের আইয়ুব স্বৈরাচারকে হটিয়েছে ছাত্রদের গণঅভ্যুত্থান। ’৯০-এ স্বৈরাচার এরশাদকে হটিয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। শ্রীলংকার রাষ্ট্রপতিকে হটিয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে।

খন্দকার মোশাররফ আরও বলেন, আসুন আমরা দেশের মানুষের মাঝে গণজাগরণ সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে এই দেশকে মুক্ত করি। মুক্তিযুদ্ধের চেতনা আমরা পুনঃপ্রতিষ্ঠা করি। এ সরকার রাষ্ট্রের যে কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে। আসুন সেই কাঠামোকে মেরামত করি। তাহলে এ দেশে মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com