• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তার বহুত্ববাদ : মান্না

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩২
আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩২

9685696 1

গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তার বহুত্ববাদ : মান্না

জনতার আওয়াজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তার বহুত্ববাদ। তবে আমাদের সংস্কারটা করতে হবে ঐকমত্যের মধ্যে দিয়ে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন— যতগুলো প্রস্তাব আসবে, সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। আপনারা পড়ে সে বিষয়ে মতামত দেবেন এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর জনগণই বিচার করবে, কোনটা ঠিক আর কোনটা ভুল। এমন পরিস্থিতি যদি আসে যে কোনো একটা মত সঠিক মনে হচ্ছে না, সেটাও যুক্তিযুক্তভাবে বদলানো হবে, আর এভাবেই তৈরি হবে জাতীয় ঐকমত্য।

প্রস্তাবনা বাস্তবায়ন করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, আমি মনে করি ডিসেম্বরের নির্বাচনের আগেই এগুলো করা সম্ভব। তাদের এটিটিউডেও এ বিষয়টি আছে, যে সবকিছু দ্রুত সময়ের মধ্যে করার। পুরো জাতির মতামত নিয়ে তা একটি ওয়েবসাইটে প্রকাশ করাও কিন্তু ভালো উদ্যোগ।

তিনি আরও বলেন, ছাত্র ও আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কি হবে না, এ নিয়েও সমালোচনা হয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, এ যাত্রাটা বেশ সুন্দর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com