• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণবিরোধী ফ্যাসিবাদী সরকারের এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই : মান্না

প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৯:২৪
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৯:২৪

96663256 18

গণবিরোধী ফ্যাসিবাদী সরকারের এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই : মান্না

অল্প কিছুদিনের ব্যবধানে সরকারের নির্বাহী আদেশে পাইকারি এবং খুচরা পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, গণবিরোধী ফ্যাসিবাদী সরকারের এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই। অবিলম্বে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।


গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন, দেশের অর্থনীতির এই মহা সংকটের মধ্যে দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে দেশকে আরও সংকটের দিকে নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটিরশিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে প্রায় তিনগুণ করা হয়েছে। বাড়ানো হয়েছে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম। ইচ্ছেমতো দাম বাড়ানোর ব্যবস্থা পাকাপোক্ত করতে অবৈধ সংসদের মাধ্যমে অনির্বাচিত সরকার আইন সংশোধন করে নির্বাহী আদেশে দাম বৃদ্ধির ঘোষণা দিচ্ছে। মাসের ব্যবধানে আজ আবার বাড়ানো হলো বিদ্যুতের দাম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠছে। এই হারে বিদ্যুৎ এবং গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে পণ্যের উৎপাদন খরচ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাবে। ফলে স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতি আরও বাড়বে। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর চাপ সরাসরি পড়বে জনগণের ওপর। এতে জনজীবন আরও বিপর্যস্ত হবে।

মান্না আরও বলেন, দেশকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এখনই এই সরকারের পতন ঘটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com