• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গত ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি নির্বাচন: আব্দুস সালাম

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ৯:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ৯:৫১

9666986

গত ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি নির্বাচন: আব্দুস সালাম

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি নির্বাচন। এ নির্বাচন দেশে ও সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে। এ সরকার অত্যাচারী হয়ে গেছে। অত্যাচারী সরকার পৃথিবীর কোনো দেশেই টিকতে পারেনি। আমরা মনে করি, এ সরকারও বেশি দিন টিকতে পারবে না। বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, দেশের মানুষ দেখেছে ৯৫ শতাংশ লোক ভোট দিতে যায়নি। এ নির্বাচন পৃথিবীর কারও কাছেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষের কাছে তো মোটেও গ্রহণযোগ্য নয়। কাজেই কর্মসূচি আসবে, বিগত দিনে যে কর্মসূচি ছিল তার থেকে এবার আরও তীব্র কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা বিশ্বের যারা গণতন্ত্রে বিশ্বাস করে- তারা সবাই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছিল। কিন্তু সেই রকম নির্বাচন বাংলাদেশে হয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শত শত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, কারাবরণ করেছে। কয়েকশত নেতাকর্মীকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান করা হয়েছে। ব্যাপক পুলিশি নির্যাতনের মুখেও যারা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে সক্রিয় থেকেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।

দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা ও ডামি নির্বাচন করেছে। বিএনপিসহ বিরোধীদলের গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করতে ‘দলীয়’ আইনশৃঙ্খলা বাহিনী আর বিচারব্যবস্থাকে ব্যবহার করেছে। তবে এ দেশের গণতন্ত্রপ্রিয় জনগণ তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে আনতে তাদের একদফার আন্দোলন চলমান আছে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। মাঠে নির্যাতিত জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্মিলিত আন্দোলনে এ সরকারের পতন অবশ্যই ঘটবে। সেদিন বেশি দূরে নয়, বিজয় আসবেই।
আব্দুস সালামের সভাপতিত্বে ও রফিকুল আলম মজনুর সঞ্চলনায় এতে মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধাও বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু, সদস্য অ্যাড. মকবুল হোসেন, এম এ হান্নান, আকবর হোসেন নান্টু, জোবায়ের এজাজ, ওমর নবী বাবু, নাদিয়া পাঠান, জামসেদুল আলম শ্যামল, খালেদ সাইফুল্লাহ রাজন, প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তাসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com