• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের বিরল প্রতীক: দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ১:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ১:৩০

IMG 2747

গম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের বিরল প্রতীক: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এ দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম এবং নিখুদ ভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে, তখনই মানুষকে খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে লড়াই করেছেন।

অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনটির সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করেন তারা। এ সময় মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে ডুয়া আহবায়ক এবং সদস্য সচিব শোক বইতে স্বাক্ষর করেন।

এসময় সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, মাদার অব ডেমোক্রেসি। প্রতিটি গণতন্ত্রমনা মানুষ তার অভাব ফিল করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত। উনি আমাদের প্রেরণা হয়ে থাকবেন।

এসময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, সদস্য কামাল উদ্দিন জসিম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রশিদ আহমেদ মামুন, মো. বায়েজিদ বোস্তামি, মো. ত্বহা, ডা. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com