• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুলশানের বাসার সামনে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৮:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৮:৪৮

966633263

গুলশানের বাসার সামনে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা

নিউজ ডেস্ক

খালেদা জিয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরের তার গুলশানের বাসার সামনের সড়কে ভিড় করে বিএনপির ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠন নেতাকর্মীরা। কিন্তু নিরাপত্তা দায়িত্ব থাকা পুলিশের সদস্যরা দলীয় নেতাকর্মীদের সামনে যেতে না দিলে এতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডায় ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরার কথা রয়েছে খালেদা জিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৪টা ৪৫ মিনিটে হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর গুলশান-২ বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয়েছে।

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক শিলফী রেজা বলেন, আমরা দূর থেকে ম্যাডামের (খালেদা জিয়া) চেহারা দেখবো বলে দুপুর থেকে এখানে অপেক্ষা করছি। কিন্তু পুলিশ নিরাপত্তা কথা বলে আমাদের রাস্তার ওপর আটকে রেখেছে। ম্যাডামের বাসার সামনে যেতে দিচ্ছিল না। এই কারণে কথা কাটাকাটি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গুলশান ২ এর ৭৯ নম্বর রোড়ের ১ নম্বর বাড়ি ফিরোজার ঢোকার দুই পাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফিরোজার সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এসময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। তবে, শেষ পর্যন্ত পুলিশের বাধা উপেক্ষা করে বেশকিছু নেতাকর্মী ফিরোজার সামনে জড়ো হন।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে নিয়মিত স্বাস্থ পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে গত ২৯ এপ্রিল তাকে স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষা জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com