• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১০:৫০
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১০:৫০

985696 1

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে।

বুধবার বিকালে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে রাজনীতি করে। কিন্তু কিছু নতুন দল ও তথাকথিত ইসলামি দলের আচরণে রাজনৈতিক শালীনতার অভাব দেখা যাচ্ছে। তাদের এ আচরণ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও প্রশ্ন তৈরি করছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। উদ্দেশ্য একটাই—আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করা। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরশাসক হওয়ার মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি কোনো অবস্থাতেই অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেয় না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আমিনুল হক বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে গত ১৭ বছরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে সমালোচনার আগে তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বগুণ বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে—জনগণই দেশের সকল ক্ষমতার উৎস। তাই কর্মসূচি গ্রহণে এবং দলের নেতৃত্বে সেই বিশ্বাসই আমাদের মূল শক্তি। যদি কোনো নেতাকর্মীর আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তবে কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না।

সভায় আগামী দিনের কর্মসূচি ঘোষণাও দেন আমিনুল হক। এর মধ্যে রয়েছে—১৮ জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় মিরপুর-১২ থেকে শুরু হয়ে শেওড়াপাড়া পর্যন্ত মৌন মিছিল, ১ আগস্ট উত্তরা পলওয়েল মার্কেটের সামনে জনসভা, ৬ আগস্ট বিজয় র্যালি।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এখনই সর্বোচ্চ সতর্কতায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মো. আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহআলম, মাহবুব আলম মন্টু ও বিএনপি নেতা কামাল জামান মোল্লাসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com