• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৯:০৬
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৯:০৬

9601 6

গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনা নিয়ে ‘গোপালগঞ্জে কী হচ্ছে’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

পোস্টে জামাতের আমির লিখেছেন, ‘গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যত দূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ করা যাচ্ছে না। অতিদ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।’

জামায়াত আমির আরও লিখেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে, তাঁর সাহায্য প্রেরণ করুন। আমিন।’

বুধবার বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com