• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপবাগ মাঠ ছাড়িয়ে রাস্তায় অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ১১:১৩
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ১১:১৩

jpeg 31

গোলাপবাগ মাঠ ছাড়িয়ে রাস্তায় অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা

বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই। এখনও দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। মাঠের আশেপাশের এলাকায়ও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতাকর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। 

রাজধানীর গোলাপবাগে মাঠে শনিবার ভোর থেকে যেন মিছিলের স্রোত ঢুকছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। হাজার হাজার নেতাকর্মী মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের শ্লোগানে মুখরিত করে রেখেছেন।  
বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসেছে সমাবেশে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে গোলাপবাগ-ধলপুর-সায়দাবাদ রাস্তা বন্ধ হয়ে গেছে।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। 

আজকের সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

এরই মধ্যে সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ অনেকে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com