• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৯:৩৫
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৯:৩৫

966639

গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট

নিউজ ডেস্ক
বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর এক সপ্তাহের ব্যবধানে গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। আজ বুধবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জোটের শীর্ষ নেতারা।

তারা বলেন, আজকে দেশে একটি অনির্বাচিত সরকার যাদের জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহি নেই। তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে। অর্থনৈতিকভাবে দেউলিয়া এই অবৈধ সরকার আইএমএফের ঋণের শর্তের বেড়াজালে জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে যেভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে তা দেশের শিল্প খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

নেতারা বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে এবং ভারতীয় ব্যবসায়ীদের এ দেশে একচ্ছত্র ব্যবসা করার সুবিধা দিতেই বিদ্যুৎ খাতে যেভাবে প্রতি ঘন মিটারে তিনগুণ গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ।

এ সময় এ সরকারকে ক্ষমতা থেকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে এক দফার দাবি আদায়ে নেমে আসার আহ্বান জানান জোটের নেতারা।

বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয় প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাঈদ আহমেদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com