• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রাম শহরে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৫:২২
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৫:২২

BNP 5

চট্টগ্রাম শহরে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে এসব অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরপরাধ ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য জোর আহবান জানিয়েছে বিএনপি।

বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। মূলত সারাদেশের ব্যবসা বানিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা বানিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্মে শহরটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এ ধরণের অবণতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বানিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা বানিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com