• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চব্বিশের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা: সোহেল তাজ

প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ৯:৫৬
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ৯:৫৬

98545896

চব্বিশের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা: সোহেল তাজ

জনতার আওয়াজ ডেস্ক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ একক নেতৃত্বে হয়নি। অনেকেই নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমান জেলে থাকার পর জাতীয় চার নেতার অবদান ও নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ।’

রবিবার (৩ নভেম্বর) বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে পদযাত্রা এবং প্রধান উপদেষ্টা বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

জেল হত্যা দিবস উপলক্ষে তিন দফা দাবিতে পদযাত্রা ও‌ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ (সোহেল তাজ)।

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতীয় ৪ নেতার অবদান ও আত্মত্যাগ বই-পুস্তকে তুলে ধরতে হবে। একইসঙ্গে ২৪-এর আন্দোলনও তুলে ধরতে হবে।’

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে সোহেল তাজ বলেন, ‘যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সে দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি। সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে, একক কারও নেতৃত্বে হয়নি। অথচ দলটি মুক্তিযুদ্ধকে নিজের পক্ষে ইতিহাস বানিয়ে নিয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা হয়নি আওয়ামী লীগের আমলে।’

তিনি বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে এবং সংরক্ষণ করতে হবে।’

সোহেল তাজ বলেন, ‘জেল হত্যা দিবসের ৪৯ বছর পার হয়ে গেলো। অথচ এখন পর্যন্ত জাতির চার বীর, যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেলাম– আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদের কোনও স্বীকৃতি নেই। এটা মেনে নেওয়া যায় না!’

সোহেল তাজের তিন দাবি হলো—১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্মলাভ করে, তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা; ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোকদিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com