• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চিকিৎসককে হুমকি জামায়াতের সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ’

প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৩:৫৬
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৩:৫৬

96669850

চিকিৎসককে হুমকি জামায়াতের সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ’

নিউজ ডেস্ক
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াত তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বুধবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামান গতকাল (মঙ্গলবার) রাতে আমার কাছে এসেছিলেন। তিনি সমস্ত ঘটনা বলেছেন। তিনি একজন চিকিৎসক হিসেবে সাঈদীর চিকিৎসা করেছেন। তারপরেও ওই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে।

তিনি বলেন, আমি মনে করি, তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, তারা যে সবসময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে, এটি তারই একটি প্রতিফলন। হয়ত এ হুমকির মধ্য দিয়েই জামায়াত তা জানান দিয়েছে।

১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনা প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য আপনারা জঙ্গির ‘উদ্যান’ দেখেছেন। বাংলা ভাই ও শাইখ আব্দুর রহমানের মতো অনেক জঙ্গি দেখেছেন। তৎকালীন সরকার (বিএনপি) তখন বলত এগুলো মিডিয়ার সৃষ্টি। কিন্তু পরবর্তী সময়ে আপনারাই দেখেছেন সত্যিকারের জঙ্গির উত্থান। সেভাবেই ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা। এ হামলার মধ্য দিয়ে তারা জানান দিয়েছে যে দেশে জঙ্গি রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com