• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনসম্মতিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে : সাকি

প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৮:১৬
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৮:১৬

966625874 6

জনসম্মতিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে : সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান জনসম্মতিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। মানুষের হাতে টাকা নেই কিন্তু বাজারদর বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে না, সিন্ডিকেটই সরকারকে নিয়ন্ত্রণ করছে! এ নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরী হয়েছে।

শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন ঢাকা জেলার ১ম সম্মেলনের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আদানি গ্রুপের সাথে অবৈধ বিদ্যুৎ আমদানির চুক্তি করছে। যা ২০১৮ সালের নির্বাচনের পর ভারতের সমর্থন পাবার জন্যই করা হয়েছে বলে জনগণ মনে করে। এই ধরনের কর্তৃত্ববাদী সরকার সামনের নির্বাচনেও জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু সে সুযোগ তাদের আর জনগণ দেবে না।

তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে যুগপৎ আন্দোলন করছি, এই লড়াইয়ের মধ্য দিয়েই বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবো। সবাইকে সেই লড়াইয়ে আরো ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাই।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, ঢাকা উত্তর গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, ঢাকা দক্ষিণ গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আলিফ দেওয়ানসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জন রায়, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য আরিফুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com