বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফের জরুরি বৈঠকে বসছেন। শুক্রবার(৮ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হওয়ার কথা।
চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতরাতে বিএনপি মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটর সদস্য মির্জা আব্বাসের আটকের পর এ জরুরী বৈঠক ডাকা হয়।
এর আগে বুধবার বিকালে পুলিশ ও বিএনপির সংঘর্ষের পর রাতে জরুরী বৈঠকে বসেন তারা।












