• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাইমাকে নিয়ে এতিমদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৩
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৩

9659852 10

জাইমাকে নিয়ে এতিমদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় রমজানের প্রথম দিন ইতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করার ঐতিহ্য বজায় রাখতেন। তবে এবার তিনি জীবিত নেই। এবার সেই ঐতিহ্য চালিয়ে যাচ্ছেন তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি তাঁর মেয়ে জাইমা রহমান–কে নিয়ে রমজানের প্রথম ইফতার ইতিম শিক্ষার্থীদের সঙ্গে করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা ঢাকার একটি মাদ্রাসার এতিমখানায় প্রথম রোজার ইফতার সম্পন্ন করেন। ইফতার অনুষ্ঠানের স্থান ছিল রাজধানীর পশ্চিম ভাষানটেক থানার অন্তর্গত জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা। ইফতারের আগে জাইমা রহমান শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সংলাপ করেন।

এরপর মোনাজাত শেষে মা-মেয়ে একসঙ্গে সকল শিক্ষার্থীর সঙ্গে ইফতারে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের গৃহকর্মী ফাতেমা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি এবং ভাসানটেক এলাকার ১৪টি ইয়াতীমখানা ও হেফজ মাদ্রাসায় পুরো রমজান মাস জুড়ে শিক্ষার্থীদের ইফতার, রাতের খাবার এবং সাহরি প্রদান করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com