• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত : জাপা মহাসচিব

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ১১:৫২
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ১১:৫২

96662587

জাতীয় নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত : জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সামনের জাতীয় নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। যে নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে জনগণ তা জানে না। আমরা মনে করি, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় গণ রায়ের পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব নয়। শনিবার জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, সরকারি দল নিজেদের অধীনে নির্বাচন করতে চায়। অন্য একটি দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে আন্দোলন করছে। কিন্তু এই দুই দলই তাদের অতীত বক্তব্যে এই ব্যবস্থাকে অকার্যকর প্রমাণ করেছে। জাতির দূর্ভাগ্য গত ৩২ বছর গণতন্ত্রের কথা বলে এই উভয় দল পালাক্রমে ক্ষমতায় থেকে একটা সর্বজন গৃহীত নির্বাচন পদ্ধতি প্রবর্তন করে নাই। গণতন্ত্রকে উভয় দল জনগণকে ধোঁকা দেয়ার মন্ত্র হিসেবে ব্যবহার করছে।

আর ক্ষমতায় গিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে। আমরা ক্ষমতায় গেলে নির্বাচন পদ্ধতির আমুল পরিবর্তন করবো। আমরা আমাদের প্রস্তাবিত সারা বিশ্বে স্বীকৃত আনুপাতিক হারে নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করবো।
তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম, অদক্ষতায় এই মৌলিক অধিকার এখন সাধারণ মানুষের কল্পনামাত্র। সেবার অঙ্গীকার করা ডাক্তাররা ট্রেড ইউনিয়নের মতো সংগঠন করে অসুস্থ রোগীদের জিম্মি রেখে আন্দোলন করে। এটা জাতির দুর্ভাগ্য। সরকার হাজার-হাজার কোটি টাকার বড়-বড় মেগা প্রজেক্ট করছেন, কিন্তু মানুষের মৌলিক অধিকার চিকিৎসা উন্নয়নে তাদের কোনো আগ্রহ নেই। যেকোনো একটি মেগা প্রকল্পের টাকায় সব ক’টি উপজেলায় বিশেষায়িত হাসপাতাল করা সম্ভব ছিল। কিন্তু গত ৩২ বছরে মানুষের চিকিৎসার উন্নয়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আমরা প্রতিটি উপজেলায় জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করে চিকিৎসক নিয়োগ দিয়েছিলাম। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই খাতটি ঢেলে সাজিয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন, এ্যাডভোকেট লিয়াকত, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সুমন আশরাফ, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, জাকির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক সমরেশ মন্ডল মানিক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com