• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতকে ভুল পথ ছাড়ার আহ্বান আব্দুস সালামের

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ১২:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ১২:৪৫

96665968

জামায়াতকে ভুল পথ ছাড়ার আহ্বান আব্দুস সালামের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, আপনারা ভুল পথ ছেড়ে দিন, স্বাধীনতা যুদ্ধে আপনারা প্রশ্নবিদ্ধ হয়েছেন। এর আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপির সঙ্গে ছিলেন।

তিনি বলেন, এখন ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন, জাতীয় নির্বাচনকে বিলম্ব করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন এবং পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন।

বুধবার পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পিরকে উদ্দেশ করে আব্দুস সালাম বলেন, পির সাহেব আপনি বলেছেন- ‘টাকা উঠে পল্টনে, চলে যায় লন্ডনে’ এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা। আপনি আপনার মুরিদগণের সামনে তওবা করেন।

১৬ বছর পর পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com