• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতের সর্বস্তরের জনশক্তি বন্যার্তদের পাশে রয়েছে

প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ৭:০৬
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ৭:০৬

966663 7

জামায়াতের সর্বস্তরের জনশক্তি বন্যার্তদের পাশে রয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার। ছবি : সৌজন্য
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার বলেছেন, আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত সুনামগঞ্জবাসীর এ দুর্যোগে আমরা মর্মাহত। সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের সাহায্যে শুরু থেকেই জামায়াতের সর্বস্তরের জনশক্তি কাজ করছে।

তিনি বলেন, সমাজের সামর্থবান মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কঠিন বিপদে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।

শুক্রবার (২১ জুন) বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী (ফুডপ্যাক) বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মপুর এলাকার বন্যা আশ্রয় কেন্দ্র, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রাম, শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার ও ছাতক উপজেলার কালারুকা এলাকাসহ জেলার বিভিন্ন বন্যাকবলিত স্থান পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী (ফুডপ্যাক) বিতরণ করেন।

তিনি বলেন, সরকারি ত্রাণ তৎপরতার অপ্রতুলতায় বন্যার্তদের দুর্ভোগ ক্রমশই বেড়ে চলেছে। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত মজলুম সংগঠন জামায়াত শুরু থেকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। সীমাহীন জেল-জুলুম-নির্যাতন, নেতাদের ফাঁসি দিয়ে হত্যা, হামলা-মামলা সত্ত্বেও জামায়াত আর্তমানবতার কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা সুদুর ঢাকা থেকে সাধ্যমত উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা বাংলাদেশি, আমরা ভাই ভাই। তাই আপনাদের এ দুর্যোগপূর্ণ সময়ে দূরে থাকতে পারিনি। বিবেকের টানে মানবতার আহ্বানে সাড়া দিতেই আপনাদের পাশে এসেছি। এ ফুডপ্যাক কোনো করুণা নয় বরং ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্বের অংশ। বন্যার এ বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা হাওরপাড়ের মানুষের জন্য খুবই কঠিন। এ বিষয়ে সরকারের পাশাপাশি সামর্থবানদের এগিয়ে আসতে হবে। জামায়াত যে কোনো দুর্যোগে অতীতেও জনতার পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত পৃথক ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দীন, সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জামায়াত নেতা অ্যাডভোকেট রেজাউল করীম, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আবুল বাশার, ছাতক উপজেলা আমির মাওলানা আকবর আলী, শান্তিগঞ্জ উপজেলা আমির হাফিব আবু খালেদ ও জামায়াত নেতা মাওলানা মুখলিছুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com