• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াত আমিরকে আটকের অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৮:২৭
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৮:২৭

BA961784 612E 4D5A A8D3 E40B4BD45175

জামায়াত আমিরকে আটকের অভিযোগ

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোর চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি।

তবে তাকে মিন্টু রোডে পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

কি অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছরতিনেক আগে। রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাঁকে শপথবাক্য পাঠ করান।

বাঁশের কেল্লা ওয়েবসাইটে তাকে গ্রেফতারের অভিযোগ করা। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর ব্যাপকভাবে আলোচনাায় আসে এই বাঁশেরকেল্লা ওয়েবসাইট।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com