• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ২:০৯
আপডেট: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ২:০৯

9666652 1

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শিক্ষার সার্বিক পরিবেশ বিষয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে ঢাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়মিত সংলাপের ধারাবাহিকতায় এই সাক্ষাৎ করেন উপাচার্য। এর আগে সোমবার (৫ জানুয়ারি) তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জামায়াতে ইসলামীর আমিরকে অবহিত করেন।

এ সময় উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি জামায়াতে ইসলামীর আমিরের পরামর্শ ও সহযোগিতা চান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com