• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামিনে মুক্ত এম এ মান্নান, ফিরলেন বাড়ি

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৭:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৭:০৬

960001

জামিনে মুক্ত এম এ মান্নান, ফিরলেন বাড়ি

জনতার আওয়াজ ডেস্ক
জামিনে মুক্তি পেয়েই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে। একই সাথে জামিনের কাগজ পাওয়ার পর হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা দেড়টার দিকে জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছানোর পর তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন এবং বেলা তিনটার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাড়িতে পৌঁছান।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল বলেন, দুপুরে সুনামগঞ্জ থেকে জামিনের কাগজপত্র সিলেটে এলে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে নাজির আহমদের ছেলে হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। বাদী হাফিজ আহমদ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের বাসিন্দা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com