বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মুক্তি পেয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টন থেকে আটক হন সালাম ও এ্যানি।












