• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চেতনার কথা বলেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন : জয়নুল আবদিন ফারুক

প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ১:২৫
আপডেট: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ১:২৫

49E94E5E 2892 4B58 9620 C4C499C4827D

চেতনার কথা বলেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন : জয়নুল আবদিন ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ব‌লেছেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার জনগণের সামনে বলুন। তিনি বলেন, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলের সাধারণ সম্পাদকের কথা সংযত হয়ে বলা উচিত।

সোমবার (২২ এ‌প্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মানববন্ধনে তি‌নি এসব কথা ব‌লেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্রক্ষমতা আজ এই দেশের জনগণের উপরেই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মত চেপে বসে আছে। আপনারা যদি বাংলাদেশকে ভালবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন, কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছেই চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলা টিপে হত্যার জন্য সাহায্য করেছেন।

তি‌নি ব‌লেন, বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এদেশের মানুষের উপর নির্যাতন করে চলেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বক্তব্য দেন এটা দেশের জনগণ মেনে নেবে না। আপনারা যতই তালবাহানা করেন এদেশের জনগণ আপনাদের কথা বিশ্বাস করবে না। আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন রাষ্ট্র ক্ষম ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করবেন এটা দেশের জনগণ মানবে না।

তি‌নি আরও ব‌লেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশে জনগণের সামনে বলুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা তার কথা সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। আন্দোলনে আমরা পিছপা হবো না।

ফারুক ব‌লেন, আওয়ামী লীগকে আমরা বলতে চাই কারারুদ্ধ সকল নেতার মুক্তি দিন সময় একদিন আসবেই সেই দিনের অপেক্ষায় থাকেন। জয় বাংলাদেশের মানুষের হবেই আর সেই জয়ের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

আব্দুস সালাম আজাদ বলেন, যে ভারত আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে আমরা কেন আজকে তাদের বিরুদ্ধে কথা বলি তার একটাই কারণ ভারতের বর্তমান মোদি সরকার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যার জন্য বাংলাদেশের ডামি সরকারকে সাহায্য করেছে। ভারত সরকার বাংলাদেশ সরকারকে তাবেদারী গোলামে পরিণত করেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনসহ প্রতিটি জায়গায় হস্তক্ষেপ করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে। আজ দেশের মানুষ বাংলাদেশের সরকারকে প্রত্যাখান করেছে। ভারত সরকারকে বর্জন করেছে।

মীর সরাফত আলী সপু, ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের একটাই বক্তব্য ভারতের মোদি সরকারের বিরুদ্ধে। মোদি সরকার বাংলাদেশের শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। বাংলাদেশে গত ডামি নির্বাচনে মোদি সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে। বিএনপি’র আন্দোলন যে সফল হয়েছে তার প্রমাণ গত নির্বাচনে দেশের জনগণ ভোটকেন্দ্রে যাইনি। এই ডামি সরকার বেগম খালেদা জিয়া সহ আমাদের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে আটক রেখেছে। আমরা এই মানববন্ধন থেকে ডামি সরকারের প্রধান হাসিনাকে বলতে চাই আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে মুক্তি দিন তা না হলে আপনাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন বিএনপির সহ-সম্পাদক অপর্ণা রায়, জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com