• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানকে যে মানে না সে ফ্যাসিবাদের দালাল: দুদু

প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৭:৪৯
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৭:৪৯

9685969 1

জিয়াউর রহমানকে যে মানে না সে ফ্যাসিবাদের দালাল: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে মানে না সে আসলে ফ্যাসিবাদের দালাল।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ৭ নভেম্বর নিয়ে আওয়ামী লীগ গত বিশ বছর ধরে যা প্রচার করেছে সেটা একটা ভয়াবহ ঘটনা। সে কথা দেশবাসীর কাছে কোন গুরুত্বেই ছিল না।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের এমন একজন নেতা, এমন একজন মনীষী যাকে বাদ দিয়ে বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কল্পনা করা যায় না। শহীদ জিয়াকে যে মানে না সে আসলে ফ্যাসিবাদের দালাল। যারা তাকে মানে না তারা বাংলাদেশে থাকারই যোগ্য না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, শেখ মুজিব দেশে সকল রাজনৈতিক দল, সংবাদপত্র ব্যান করেছিলেন। জিয়াউর রহমান সকল রাজনৈতিক দল, এমন কী তার রাজনৈতিক দলটাও (আওয়ামী লীগ) প্রকাশ্যে এনেছিলেন। আওয়ামী লীগের পুনর্জন্মদাতা হচ্ছে শহীদ জিয়াউর রহমান। প্রথম জন্মদাতা হচ্ছে মাওলানা ভাসানী আর দ্বিতীয় জন্মদাতা হচ্ছে জিয়াউর রহমান।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com