• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৫০
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৫০

9658974

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আগামী ১৯ জানুয়ারি। এই উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, আগামী ১৯ জানুয়ারি সোমবার দিবসটি উপলক্ষে সকাল ১১টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এদিন দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।এছাড়া, জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ওই দিন একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করবে।

তিনি জানান, পরদিন আগামী ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

রিজভী বলেন, ১৯ জানুয়ারি শহিদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে যার যার মত করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার বানানো হয়েছে এবং ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com