• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ১১:৫২
আপডেট: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ১১:৫২

9666985 2

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

মঙ্গলবার (৩০ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরে একটি এতিম খানায় এই খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংক্ষিপ্ত কর্মময় জীবনী তুলে ধরেন এতিম ও আলেমদের মাঝে। পরে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালীম ডোনার, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মার্শেদ হাসান খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতা প্রফেসর লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামসহ-জিয়াউর রহমান ফাউন্ডেশনে কর্মরত চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবিরা উপস্থিত ছিলেন। পরে শহস্রাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com