• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিল্লুর রহমানকে পুলিশি হয়রানির ঘটনায় গণঅধিকার পরিষদের উদ্বেগ

প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ৫:১১
আপডেট: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ৫:১১

9663326

জিল্লুর রহমানকে পুলিশি হয়রানির ঘটনায় গণঅধিকার পরিষদের উদ্বেগ

জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে পুলিশি হয়রানি ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার (২৬ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, গত ২২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে জিল্লুর রহমান বলেন, পুলিশ তথ্য সংগ্রহের জন্য শরীয়তপুরে তার পৈতৃক বাড়িতে যায়। জিল্লুর রহমান মনে করছেন, তাকে, তার পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। উপস্থাপক হিসেবে তার ভূমিকা এবং কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা তৈরির উদ্দেশে পুলিশ এটা করছে।

তিনি ফেসবুক পোস্টে বলেন, এটা শুধু নিন্দনীয় নয়, দেখতেও অত্যন্ত বিরক্তিকর যে আমার কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

যৌথ বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক জিল্লুর রহমানের মতো একজন চৌকস, সুপরিচিত সাংবাদিক ও সম্মানিত ব্যক্তিকে পুলিশি হয়রানি অনভিপ্রেত ও উদ্বেগজনক। দেশে সাংবাদিকদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ মূলত গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টির নামান্তর। সুপরিকল্পিতভাবে এসব হয়রানি করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর হয়রানি বন্ধ করতে হবে। একই সঙ্গে পেশাগত কাজ নির্বিঘ্নে চালিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান গণঅধিকার পরিষদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com