• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৩:১৩
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৩:১৩

96592360 1

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আদনান বলেন, “শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই। মহান আল্লাহর নিকট দোয়া করি, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, রিয়াজ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, আবুল হোসেন হাওলাদার আশিক, সহ সাংগঠনিক সম্পাদক মো. শামীম আকন, মেহেদী হাসান সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন সুহান, সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাড়ী, সাবেক সহ অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ নাহিয়ান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আলআমিন হোসেন সহ ছাত্রদলের ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com