• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জি এম কাদেরের স্ত্রীর জন্য ‘ঢাকা-১৮’ ছাড়ল আ’লীগ

প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৫:৩৪
আপডেট: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৫:৩৪

917

জি এম কাদেরের স্ত্রীর জন্য ‘ঢাকা-১৮’ ছাড়ল আ’লীগ

নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের জন্য ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত চিঠি দিয়েছে দলটি।

দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় ২৬টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মিত্ররা জোট হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ৬টি আসন ১৪ দলকে ছেড়ে দেয়া হয়েছে।

গত ৪ ডিসেম্বর বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১৮ আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগ ২৬১টি, জাপা ২৬টি এবং জোট শরিকদের ৬টি আসন মিলে হয় ২৯৩টি আসন। তবে ৩০০ আসনের মধ্যে বাকি ৭টি আসনে কারা প্রার্থী হচ্ছেন, সে বিষয়ে কিছু জানাননি বিপ্লব বড়ুয়া।

এদিন ইসিতে আওয়ামী লীগের দেয়া চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলগত ও জোটগতভাবে অংশগ্রহণ করবে মর্মে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছিল।

এতে উল্লেখ করা হয়েছে, জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কিংবা তাদের স্ব স্ব দলের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে এবং এ বিষয়টি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। এমতাবস্থায় নিম্নোক্ত আসনগুলোতে জোটের প্রার্থী থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হলো।

জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

অন্যদিকে ১৪ দলীয় জোটের অন্য শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- বগুড়া ৪, রাজশাহী ২, কুষ্টিয়া ২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com