জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
ফরিদপুরে জুলাই অভ্যূত্থানকে কেন্দ্র করে এনসিপির উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শহরের জনতা ইমামউদ্দিন স্কয়ারে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীসহ ছাত্র-জনতা এসে জড়ো হতে থাকেন।
অন্যদিকে, এ কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে সড়ক পথে রওনা হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, খুলনা থেকে কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পৌঁছানোর পরই শুরু হবে পদযাত্রা। পদযাত্রাটি ফরিদপুর সার্কিট হাউস থেকে শহরের জনতা ব্যাংকের মোড়ে নির্মিত মঞ্চে এসে যোগ দিবেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন নাহিদ, সারজিস, হাসনাত-সহ নেতৃবৃন্দ।
এদিকে, ফরিদপুরের এ কর্মসূচি উপলক্ষে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।












