• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন যারা

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৬
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৬

96000052 4

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন যারা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে জনমনে কৌতূহল রয়েছে মন্ত্রিসভা নিয়ে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় কে কে জায়গা পাচ্ছেন।

মন্ত্রিসভা নিয়ে দায়িত্বশীল কেউ চূড়ান্ত কিছু বলেনি। বিষয়টি শেষ মুহূর্ত পর্যন্ত খোলাসা নাও হতে পারে। তবে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন বেশ কয়েকজন। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, হুমায়ূন কবীর, জিয়া হায়দার ও আমিনুল হক রয়েছেন। তাছাড়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলও আলোচনায় রয়েছেন।

বিভিন্ন সূত্র বলছে, বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা হতে পারে ৪২ সদস্যের। এতে ঠাঁই পেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ-এর মতো বর্ষীয়ান নেতারা। এছাড়া জোটসঙ্গী হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর ও ববি হাজ্জাজ।

সূত্রগুলো বলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেতে পারেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় পেতে পারেন আব্দুল আউয়াল মিন্টু। সড়ক পরিবহনের দায়িত্ব পেতে পারেন সালাহউদ্দিন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এহসানুল হক মিলন। ইকবাল হাসান মাহমুদ টুকু দায়িত্ব পেতে পারেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের। মেজর হাফিজ উদ্দিন আহম্মদ পেতে পারেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও ওয়াদুদ ভূইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফজলুর রহমান, শহীদ উদ্দীন চৌধুরী, শামা ওবায়েদ, আসাদুল হাবীব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও রকিবুল ইসলাম বকুল।

এসব আলোচনা চূড়ান্ত নয়। বঙ্গভবন থেকে শপথ গ্রহণের জন্য ডাক না পাওয়া পর্যন্ত এটি চূড়ান্ত বলা যাবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com