• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেভিড বিসলির ও রবার্ট এ ডেস্ট্রোর সাথে বিএনপি প্রতিনিধির দলের সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫১

96666662596

ডেভিড বিসলির ও রবার্ট এ ডেস্ট্রোর সাথে বিএনপি প্রতিনিধির দলের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
যুক্তরাষ্টে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি, সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলি এবং ডোনাল্ট ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমে কাজ করা রবার্ট এ ডেস্ট্রোর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বরাত দিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

9601 5

‘বাংলাদেশ ন্যাশনাল পার্টি-বিএনপি’র ফেসবুক পেজ থেকে জানা গেছে, গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সঙ্কটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন। বর্তমানে তিনি বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম।

এছাড়া রবার্ট এ ডেস্ট্রো একজন মার্কিন আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে তার বিশেষজ্ঞতার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com