• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ড. ইউনূসকে হয়রানির প্রতিবাদে ঢাকায় গণঅধিকারের মশাল মিছিল

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫৮
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫৮

9666985 3

ড. ইউনূসকে হয়রানির প্রতিবাদে ঢাকায় গণঅধিকারের মশাল মিছিল

নিউজ ডেস্ক
নোবেলজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর সরকারের রাজনৈতিক নিপীড়ন-জুডিশিয়াল ষড়যন্ত্র বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্ব এ মিছিল হয়। মিছিল দলটির কেন্দ্রীয় কার্যালয় প্রিতম জামান টাওয়ারের সামনে থেকে শুরু হয়েছে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

দলটির নেতাকর্মীরা মিছিলে ‘আমার ভাই-আমার গর্ব- ড. ইউনূস ড. ইউনূস। ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র -মানি না মানব না। এই মুহূর্তে দরকার-তত্ত্বাবধায়ক সরকার’ ইত্যাদি সরকারবিরোধী নানা স্লোগান দেন।

মশাল মিছিলের আগে দলটির সাধারণ সভায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, এ সরকার এখন পতনের দ্বারপ্রান্তে, গণতান্ত্রিক বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন। তাই এ দুর্নীতিবাজ ভোট ডাকাত সরকার ড. ইউনূসের বিরুদ্ধে বিচার বিভাগ দিয়ে একটি নোংরা খেলায় মেতে উঠেছেন, জুডিশিয়াল ষড়যন্ত্র করছে। এবার তারা ড. ইউনূসসহ বিরোধীদলের গুরুত্বপূর্ণ নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে ক্ষমতায় আসার জন্য একটি বিচারিক ক্যু করার চেষ্টা চালাচ্ছে। কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে দেশের মোটামুটি সব বিচারকই আওয়ামী লীগের দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত ও তল্পিবাহক।

এ ছাড়া চট্টগ্রামে তার গ্রামের বাড়িতে দফায় দফায় পুলিশের হানা দিয়ে একটি ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে অভিযোগ করে সরকারের নিন্দা করেন রেজা কিবরিয়া।

মিছিলে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য এম শফি মাহমুদ, জাজ (অব.) শামসুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, ব্যারিস্টার জিসান মহসিন, সাদ্দাম হোসেন, জাকারিয়া পলাশ, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, সহকারী সদস্য সচিব সাকিব হোসেন, সদস্য ইসমাইল বন্ধন, জিয়াউর রহমানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com