• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকায় এলেন খালেদা জিয়ার পুত্রবধূ সিঁথি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৩৩

966969 1

ঢাকায় এলেন খালেদা জিয়ার পুত্রবধূ সিঁথি

নিউজ ডেস্ক
ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটায় মালয়েশিয়া থেকে তিনি ঢাকায় পৌঁছেছেন।

দলের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি তিনি এসেছেন। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।

এর আগে চলতি বছরের মার্চের শেষ দিকে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান।

এরও আগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। কিছুদিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন। পরে ১৬ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com