• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তাড়াতাড়ি সম্ভব আমরা গণতন্ত্রে ফিরতে চাই : আহমেদ আযম খান

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৬:০৬
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৬:০৬

960000252

তাড়াতাড়ি সম্ভব আমরা গণতন্ত্রে ফিরতে চাই : আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি

ভোট ব্যবস্থাকে যারা যত বেশি পিছিয়ে দিতে চায়, তারা ৫ আগস্টের যে গণ অভ্যুত্থান তার সাথে বেঈমানি করবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা গণতন্ত্রে ফিরতে চাই। আর গণতন্ত্রে ফিরতে হলে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নইলে গণতন্ত্রে ফেরা সম্ভব হবে না।

আহমেদ আযম খান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকান্ড নিয়ে সারাদেশে ও আমাদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোটায়। দেশ আবার অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত উপজেলা বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com