• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের সঙ্গে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৩:২৭
আপডেট: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৩:২৭

965985 2

তারেক রহমানের সঙ্গে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাতের আগে দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইয়ে সই করেন তারা।

সাক্ষাতকালে ছিলেন– বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, ইকবাল কবির জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মোশরোফা মিশৃ ও আব্দুল আলীসহ জোটের অন্য নেতারা।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাকে সান্ত্বনা দেন। এ সময় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। তারেক রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজখবর নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com