• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুর্নীতির জন্যই নকল ঔষধ স্প্রে করছে কর্তৃপক্ষ : জি এম কাদের

প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪২
আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪২

9600025

দুর্নীতির জন্যই নকল ঔষধ স্প্রে করছে কর্তৃপক্ষ : জি এম কাদের

নিউজ ডেস্ক

ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যার্থ।

তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারো যেনো কোন দায় নেই। প্রতিদিন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে সবাই যেনো তামাশা দেখছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল (রোববার) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি। সরকারি হিসাবে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বাসা-বাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছে তার কোন হিসাব নেই। সরকারি হিসাবে গতকালও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতালে জায়গা পাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেনো কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।

দুর্নীতির জন্যই নকল ঔষধ স্প্রে করছে কর্তৃপক্ষ : জি এম কাদের
নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, পিছিয়েছে বাসায় ফেরা
গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, রাজধানীর দুই সিটি কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে সাধারণ মানুষকে হতাশ করেছে। মশা নিধনে যে ঔষধ স্প্রে করছে, তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে, দুর্নীতির জন্যই নকল ঔষধ স্প্রে করছে কর্তৃপক্ষ। দেশের মানুষ জানতে চায়, ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে। আর, মশা নিধনে ব্যবহৃত ঔষধ কেনার নামে কোন দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতেও দাবি জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

এদিকে বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর মরতুজা আবেদিন এর ওপর শ্রমিক লীগ নেতার সন্ত্রাসী হামলা ও লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেয়ার অপচেষ্টার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। এক প্রতিবাদ লিপিতে সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দেয়া বরিশাল মহানগর শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে আইনের মুখোমুখি করতে দাবিও জানিয়েছেন তিনি।

চুন্নু বলেন, গতকাল (রোববার) মরতুজা আবেদীন ব্যক্তিগত কাজে বরিশাল সহকারী কমিশনার (ভূমি) অফিসে যান। এ সময় রইজ আহমেদ মান্না তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মরতুজা আবেদীনের ওপর সন্ত্রাসী হামলা চালায়। তারা পিস্তল ছিনিয়ে নেয়ার অপচেষ্টা করে। পুলিশের হস্থক্ষেপে মরতুজা আবেদীন জীবনে বেঁচে যান।

প্রতিবাদ লিপিতে চুন্নু আরও বলেন, মরতুজা আবেদীন এর উপর শ্রমিক লীগের সন্ত্রাসী হামলা মেনে নেয়া যায় না। শ্রমিক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে দলবলসহ বরিশাল মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com