• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে আর স্বাভাবিক অবস্থা নেই: সিদ্দিকবাজারে জিএম কাদের

প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ২:০০
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ২:০০

966625

দেশে আর স্বাভাবিক অবস্থা নেই: সিদ্দিকবাজারে জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটা অস্বাভাবিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের আর স্বাভাবিক অবস্থা নেই। এই ধরনের বিস্ফোরণ এখন একটি স্বাভাবিক ঘটনা। এগুলোকে দুর্ঘটনা বলা যায় না।

বুধবার (৮ মার্চ) পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের শিকার ভবন পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। জিএম কাদের বলেন, গত বছর ৪ জুন চট্টগ্রামের বিএম ডিপো’তে ৫০ জন নিহত হয়েছিল৷ ৬০ জনের মতো গুরুতর আহত হয়েছিল। এদিকে গত ৪, ৫ এবং ৭ তারিখে একাধিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরইমধ্যে খবর পেলাম সিদ্দিকবাজারের এই ভবনের বিস্ফোরণের ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। আমরা সব সময় বলেছি এ ধরনের ঘটনা ঘটার পর তদন্ত করে রহস্য উদঘাটন করতে হবে যাতে পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে। কিন্তু চট্টগ্রামের ঘটনার পর কী তদন্ত হলো, আমরা সেটি জানতে পারলাম না। সরকার কী পদক্ষেপ নিলো, সেটাও জানলাম না। শেষ পর্যন্ত এটা ধামাচাপা পড়ে যাবে। কেননা ওই ঘটনার সঙ্গে সরকারি দলের মানুষ জড়িত ছিল।

কী ঘটছে তা দেশবাসীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো তদন্ত করে সঠিক রহস্য উদঘাটন করে দেশবাসীকে জানানো হচ্ছে কিনা এবং কার ব্যর্থতা আছে সেটাও জনগণের জানা দরকার। কোনও ধরনের কেমিক্যাল রাখার জন্য লাইসেন্স দরকার। এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া হয়, সেগুলো পরিপূর্ণ করেই লাইসেন্স দেওয়া হচ্ছে কি-না সেটিও দেখা দরকার।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতি ও দলীয়করণের কারণে এ ধরনের ঘটনার পর বরাবরই পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। তাদের দলের লোক এবং দুর্নীতি এই দুয়ের কারণে কোনও কিছুই হচ্ছে না। আজ মানুষের জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতেরও নিরাপত্তা নেই, সম্পত্তিরও নিরাপত্তা নেই। আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনায় প্রথম ব্যর্থতা সরকারের উল্লেখ করে তিনি বলেন, সরকার কেন এটা দেখতে পারলো না। এরপর এ ধরনের ঘটনা কেন ঘটল জানা দরকার। আমরা জানতে চাই। এ ধরনের ঘটনা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না, সে নিরাপত্তাও দাবি করছি সরকারে কাছে। কোথাও কোনও শৃঙ্খলা নেই, সব জায়গাতেই অব্যবস্থাপনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com