• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন কৌশলে বিএনপি, গ্রামে ছুটছেন শীর্ষ নেতারা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১০:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১০:৪৩

bnp 10

নতুন কৌশলে বিএনপি, গ্রামে ছুটছেন শীর্ষ নেতারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দফায় দফায় আন্দোলনের ঘোষণা দিচ্ছে বিএনপি। সরকার হটাতে করা হচ্ছে একের পর এক পরিকল্পনা। এরই অংশ হিসেবে ঈদের পর আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। এবার নতুন কৌশল ধরেছে দলটি। আন্দোলনের বার্তা নিয়ে গ্রামের দিকে ছুটছেন দলের শীর্ষ নেতারা।

জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকেই এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। আন্দোলনের বার্তা নিয়েই তৃণমূলে যাচ্ছেন নেতারা। তবে স্থায়ী কমিটির নেতারা ঢাকায় ঈদ করবেন। অনেকে অবশ্য ঈদের আগেই নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন। আবার ঈদের পরও এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে অনেকের।

নতুন এ কৌশলের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের আগে এটাই শেষ ঈদ। এ কারণে আন্দোলনকে বেগবান করতে বেশকিছু নির্দেশনা আছে কেন্দ্রের পক্ষ থেকে। এর মধ্যে অন্যতম যেসব বিভাগে এখনো তারুণ্যের সমাবেশ বাকি আছে, সেসব এলাকার ভোট বঞ্চিত তরুণদের উদ্বুদ্ধ করা। এ ছাড়া নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করাই হচ্ছে মূল লক্ষ্য।

এদিকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাসায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ঈদ উদযাপন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


ঢাকায় ঈদ করবেন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। তবে নিজ গ্রামে ঈদ করবেন ড. আব্দুল মঈন খান, এরপর ঢাকায় এসে আন্দোলনে যোগ দেবেন তিনি। বিএনপি সিনিয়র ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেসব নেতা গ্রামে যাচ্ছেন তাদের প্রতি অহরহ নির্দেশনা আছে। ঈদের এক সপ্তাহ পর থেকে আবারও বিভিন্ন কর্মসূচি শুরু হবে। আগামীতে এ আন্দোলন আরও তীব্র হবে বলেও আশাবাদী তিনি।

গত বছরের ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। সবশেষ মঙ্গলবার ‘দেশ বাঁচাতে মেহনতি জনতার পদযাত্রা’ শিরোনামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল। দেশব্যাপী কয়েকটি অঞ্চলে ছয়টি শহরে এই পদযাত্রা কর্মসূচি হবে। এর মধ্যে আগামী ১৫ জুলাই নোয়াখালীতে, দিনাজপুরে ১৯ জুলাই, রাজশাহীতে ২৮ জুলাই, যশোরে ৫ আগস্ট, হবিগঞ্জে ১২ আগস্ট ও বরিশালে ১৯ আগস্ট পালিত হবে পদযাত্রা কর্মসূচি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com