নয়াপল্টনে বিএনপির ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি সেখানে গেলে কার্যালয়ের ক্ষতিগ্রস্ত কক্ষগুলো দেখান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অলি ক্ষতিগ্রস্থ কার্যালয় দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের সহমর্মিতা জানান। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
কর্নেল অলি একসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বিএনপি নেতৃত্বাধিন চারদলীয় জোট সরকারের মন্ত্রী ছিলেন। পরে ২০০৬ সালে মতবিরোধের কারণে বিএনপি থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন।












