• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাসির উদ্দিন পিন্টুর কবরে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা

প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪ ৯:৩৩
আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪ ৯:৩৩

966658996

নাসির উদ্দিন পিন্টুর কবরে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ৯ম মৃত্যুবার্ষিকী আজ ৩ মে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কবর জিয়ারতসহ নানা কর্মসূচি পালণ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৩ মে) বাদ জুমা বিশেষ মুনাজাত ও আজিমপুরে মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুস সালাম বলেন, নাসির উদ্দিন পিন্টু গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যু স্বাভাবিক ছিল না। আজকে যারাই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছেন তাদের প্রত্যেককেই অত্যাচারিত হতে হচ্ছে, গুম করা হচ্ছে খুন করা হচ্ছে। প্রতিটি হত্যার বিচার হবে।

তিনি বলেন, বিএনপি ভয় পেয়ে রাজনীতি করে না। ভয় পেলে এত অত্যাচারের পরও নেতাকর্মীরা নিজের জীবনবাজি রেখে রাজপথে থাকতো না। সংগ্রাম কখনো বিফলে যায় না। জনগণের এ আন্দোলনও বিফলে যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, দফতরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু, আরিফুর রহমান নাদিম, যুবদল কেন্দ্রীয় নেতা সাঈদ হাসান মিন্টু, চকবাজার থানা বিএনপি নেতা হাজী টিপু সুলতান, হাজী হুমায়ুন কবির, শফিকুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান, খায়রুল আলম সুজন, রেহানা আক্তার শিরিন, তরিকুল ইসলাম তারিকসহ নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ মে রাজশাহী জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে নাসির উদ্দিন পিন্টুকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন তার পরিবার ও বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com