• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাহিদকে শর্ত দিলেন নারী ভোটার‘ভোট দেবো, তবে চাঁদাবাজি–বৈষম্য বন্ধ করতে হবে

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৯
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৯

96001 1

নাহিদকে শর্ত দিলেন নারী ভোটার‘ভোট দেবো, তবে চাঁদাবাজি–বৈষম্য বন্ধ করতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামকে ভোট দেওয়ার শর্ত হিসেবে বাড্ডা-রামপুরাসহ সারাদেশ থেকে চাঁদাবাজি ও সব ধরনের বৈষম্য দূর করার শর্ত দিয়েছেন এক নারী ভোটার। জবাবে নাহিদ ইসলামও জয়ী হলে চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক কারবার বন্ধের অঙ্গীকার করেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় ভোট চাইতে গেলে এমন শর্ত দেন এক নারী ভোটার। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান।

প্রচারণার এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, “শাপলা কলি মার্কা এবার ভোটটা দিয়েন। আমি এই এলাকার সন্তান। দোয়া রাখবেন।”

এ সময় উপস্থিত এক নারী ভোটার বলেন, “ভোট দেবো, তবে দেশে যেন আবারও বৈষম্য নতুন করে না আসে। চাঁদাবাজিগুলো হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। ঢাকার এই এলাকাসহ পুরো দেশ মাদকে ভরপুর হয়ে গেছে—এগুলো বন্ধ করতে হবে।”

নারী ভোটারের বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, “ইনশাআল্লাহ। চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবারি—সব বন্ধ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন।”

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, এই নির্বাচন কেবল ব্যক্তি বা দলের নয়; এটি এলাকার নিরাপত্তা, ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ার প্রশ্ন। তিনি দাবি করেন, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব এবং মাদকের বিস্তারই সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।

তিনি বলেন, ঢাকা-১১ এলাকাসহ সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। জনগণের সমর্থন পেলে তিনি এলাকায় শান্তি, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমি কথা দিয়ে রাজনীতি করতে চাই না। আপনারা যে সমস্যাগুলোর কথা বলছেন, সেগুলোই আমার অগ্রাধিকার থাকবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com