• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ

প্রকাশ: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৯:৫৩
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৯:৫৩

96666585 5

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যাচ্ছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার (১০ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এই তথ্য জানান।

তিনি জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন তিনি। বিরোধীদলীয় নেতা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে সফরসঙ্গী হবেন তার ছেলে রাহগির আলমাহি এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

এর আগেও এই হাসপাতালে কয়েক দফায় দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন রওশন এরশাদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com