• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে হবে: মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ১:৩৯
আপডেট: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ১:৩৯

966630 3

নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে হবে: মির্জা ফখরুল

আগামী নির্বাচনে তত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আগামী নির্বাচন একটি তত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আমাদের দাবি তাদের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। এই অবস্থান থেকে এক মুহূর্তের জন্য আমরা সরে দাঁড়াবো না।

মঙ্গলবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের তিনি এই কথা জানান। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা দিতে ও দোয়া করতে আসেন দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একদলীয় শাসনের দিকে যাত্রা করছে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। যারা জোর করে ক্ষমতায় বসে আছে তাদেরকে পরাজিত করার জন্য, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন শুরু করেছি। আজকের সেই সময়ে আমরা আমাদের এই মহান নেতার শাহাদত বার্ষিকী পালন করছি। আমাদের সমগ্র জাতির কাছে তা প্রাসঙ্গিক।

তিনি বলেন, এই মহান নেতা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়, সমস্ত জাতি যখন অসহায় তখন তিনি পুরো জাতিকে দিশা দেখানোর জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে জাতিকে ঝাঁপিয়ে পড়ার জন্য উপলব্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যখন দেশ রাজনৈতিক ব্যর্থতায় চলছিল তখন এই মহান মুক্তিযোদ্ধা দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সিপাহী বিপ্লবের মাধ্যমে দায়িত্ব পাওয়ার পর তিনি পুরো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য আমাদের, তার সহধর্মনী গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। তার সন্তান তারেক রহমান আজ প্রবাসে নির্বাসিত জীবন যাপন করছেন। ৩৫ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, তাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে। এই সময়ে আমাদের এই নেতার শাহাদত বার্ষিকী নতুন করে প্রেরণা যোগাবে। নতুন করে শপথ নিয়েছি হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার শপথ নিয়েছে বিএনপি।

সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে একটি সরকার প্রতিষ্ঠা করা হবে। আমরা এই শপথ এখান থেকে নিয়েছি বলে জানান তিনি।

এসময় বিএনপি মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমর বীর উত্তম, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com