• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন নিয়ে রুমিন ফারহানার সেই বক্তব্যের বিষয়ে যা জানা গেল

প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১:৩৭
আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১:৩৭

9666652

নির্বাচন নিয়ে রুমিন ফারহানার সেই বক্তব্যের বিষয়ে যা জানা গেল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তার ভিডিওর সঙ্গে একটি ক্যাপশনে দেখা যায়, ‘সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এটাই তারেক রহমানের নির্বাচন’- সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানার এই একটি বাক্যই বলে দেয় দেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার আসল চিত্র।

তবে রুমিন ফারহানার বক্তব্যে ছড়ানো ভিডিওটি মূলত পুরোনো বক্তব্যের স্মৃতিচারণের খণ্ডাংশ ব্যবহার করে ভিন্নভাবে প্রচার হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং নিয়ে কাজ করা বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

ফ্যাক্ট টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম কিংবা তারেক রহমান প্রসঙ্গে দেওয়া কোনো বক্তব্যের নয়। প্রকৃতপক্ষে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনি ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে অতীতে সংসদে দেওয়া নিজের একটি আলোচিত বক্তব্যের স্মৃতিচারণ করছিলেন।

৪ ঘণ্টা ৩০ মিনিটের দীর্ঘ ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, ২ ঘণ্টা ২৩ মিনিট অংশ থেকে ২ ঘণ্টা ২৫ মিনিট অংশ পর্যন্ত রুমিন ফারহানার মূল বক্তব্যটি রয়েছে।

সেখানে তিনি বলেন, দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণে একবার সংসদে আমি মজা করে বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com