• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিশ্চিতভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১২:৫৯
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১২:৫৯

9655552896

নিশ্চিতভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিশ্চিতভাবে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাবে ঐক্যবদ্ধভাবে। যথাসময়ে নিয়মানুযায়ী নির্বাচনের দিনক্ষণ ও তপশিল ঘোষণা হবে।

সোমবার (২৩ জুন) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও এনডিএমের সঙ্গে বিএনপির পৃথক বৈঠকের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে উত্তরার বাসায় ঘেরাও করে হেনস্তার ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে আমীর খসরু বলেন, মবোক্রেসির বিরুদ্ধে হচ্ছে বিএনপির কঠিন অবস্থান। আপনারা জানেন, মবোক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশে সহনশীল ও পারস্পরিক সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই সমস্ত মবোক্রেসির সঙ্গে যারা জড়িত, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। এটা বিএনপির কোনো সমস্যা নয়।

তিনি আরও বলেন, মবোক্রেসি যারা করবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা হবে। কারো জন্য বিচার হবে, কারো জন্য হবে না- যারা আইনের শাসনে বিশ্বাস করে, তারা এটা কোনোদিনও বলবে না।

বিকেলে গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল এবং পরে সন্ধ্যায় এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে রোববার (২২ জুন) রাতে একই স্থানে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গেও বৈঠক করেন আমীর খসরু। ওই বৈঠকে আমীর খসরুর সঙ্গে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com