• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রথম আলোর সংবাদ ও ছবি তথ্য দূরভিসন্ধিমূলক ও তথ্য ষড়যন্ত্র : আ. লীগ নেতারা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৮:১৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৮:১৪

9662587400 1

প্রথম আলোর সংবাদ ও ছবি তথ্য দূরভিসন্ধিমূলক ও তথ্য ষড়যন্ত্র : আ. লীগ নেতারা

স্বাধীনতা দিবসে প্রথম আলোর সংবাদ শিরোনাম ও ছবিকে দূরভিসন্ধিমূলক ও তথ্য ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। কোনো কোনো মহল আগামী নির্বাচন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা ভণ্ডুল করে দেশে একটি অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার নিয়ে আসতে চায়। এমন একটি পরিবেশ সৃষ্টি করতেই এ ধরনের দূরভিসন্ধিমূলক ও তথ্য ষড়যন্ত্র করে জাতিকে উস্কে দিতে চায় তারা।

বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডি রাসেল স্কয়ারে যুব মহিলা লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন। ‘মহান স্বাধীনতাকে কটাক্ষ করে দৈনিক প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্র’-এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, একটি বানোয়াট সংবাদ শিরোনাম করা একটি নিছক অপরাধ বা ভুল হতে পারে না। এই ধরনের ভুল এই কাগজটি প্রথম করেছে তা নয়। দেশের গণমাধ্যমকে মনিটরিং করার কোনো সংস্থা থাকলে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে দেখা যেত, কাগজটি প্রতিদিন ও প্রতি বছর নির্লজ্জভাবে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা এবং রাজনৈতিক মিসগাইডেড সংবাদ পরিবেশন করছে।

তিনি বলেন, গণমাধ্যমে যে ধরনের উক্তি ব্যবহার করা হয়েছে সেই ধরনের উক্তি করার মত ওই শিশুর মানসিক বয়স বা তার সক্ষমতা নেই। এটি কেউ তার মুখ দিয়ে বলিয়েছে কি-না- জাতির সামনে একটি প্রশ্ন আকারে দেখা দিয়েছে।

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট তারানা হালিম বলেন, একটি শিশুকে ১০ টাকা হাতে ধরিয়ে দিয়ে যে পত্রিকা বা সাংবাদিক এই সংবাদ পরিবেশন করল- তাতে শিশুটিকে ব্যবহার করা হয়েছে। এটা একটি অপরাধ। এই শিশুটিকে জীবনের প্রথম ধাপেই তারা শেখালেন- অর্থের বিনিময়ে নিজের বিবেককে বন্ধক রাখা যায় কিংবা বিপথে পা বাড়ানো যায়।

যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com