• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রীর বক্তব্য জাতীয় কৌতুকে পরিণত হয়েছে: রিজভী

প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪ ৬:৪৯
আপডেট: বুধবার, ৮ মে, ২০২৪ ৬:৪৯

966696 5

প্রধানমন্ত্রীর বক্তব্য জাতীয় কৌতুকে পরিণত হয়েছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে যে বক্তব্য রেখেছেন তা জাতীয় কৌতুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৮ মে) বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক নির্বাচিত সংসদ সদস্য শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গতকাল প্রধানমন্ত্রী সংসদে কত কথা বলেছেন। তাকে বাধা দেওয়া হচ্ছে, বুলেট বোমা অতিক্রম করে তিনি নাকি টিকে আছেন জনগণের শক্তিতে। প্রধানমন্ত্রীর এ কথাগুলো জাতীয় কৌতুকে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর কথা এটি জাতীয় কৌতুক।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির মুখপাত্র বলেন, ওয়ান ইলেভেন এর সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। তখন আপনি (প্রধানমন্ত্রী) বললেন খালেদা জিয়াকে পাঠাতে পারেননি আমিও দেশে আসব। আপনি মইনুদ্দিনের সাথে আঁতাত করে দেশে এসেছেন। আর আপনি বলেন আপনাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, কত কিছু করা হয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির একটি বই আছে সেই বই পড়লে বোঝা যায় আপনি আঁতাত করে চক্রান্ত করে এসেছেন। এই আতাত ও চক্রান্তটা হয়েছে যেখানে ভারতের রাষ্ট্রপতি নিজে ভূমিকা পালন করেছে। আপনি আতাতকারী, ষড়যন্ত্রকারী। সেই দিন থেকে এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের গণতন্ত্র থাক, ভোটার অধিকার থাক, বাংলাদেশের মানুষের মুক্তি ঘটুক, মত প্রকাশের স্বাধীনতা থাক এটা চায়নি সেই জন্য বাংলাদেশের গণতন্ত্র বিধ্বংসী একটি প্রতিক হিসেবে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছে। আর আপনি সেইভাবে ক্ষমতায় টিকে আছেন।

প্রধানমন্ত্রীকে প্রশ্ন রেখে তিনি আরো বলেন, আপনি গতকাল বক্তব্যে বললেন জনগণের জন্য কাজ করছেন। তাহলে ইলিয়াস আলী কোথায়? নাসিরুদ্দিন পিন্টু কিভাবে মারা গেল? এত গুম খুন আপনার আমলে হল কি করে?

নাসির উদ্দিন পিন্টু কে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের প‌রিক‌ল্পিত নীল নকশা অনুযায়ী নাসির উদ্দিন পিন্টুকে হত্যা করা হয়েছে। বানোয়াট একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল আর তার মুক্তি মেলেনি। দেশের বিভিন্ন এলাকার কারাগারে তার জীবন অতিবাহিত হয়েছে। ওই সময়ে আমাদের নেতাকর্মীরা যারা রাজশাহীর কারাগারে ছিলেন তারা বলেছেন নাসির উদ্দিন পিন্টু কারাগারেই মারা গেছেন। কিন্তু জেল কর্তৃপক্ষ একটি বিভ্রান্ত তৈরি করার জন্য বলেছে যে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। কিন্তু আসলে তা না। এটা জেল কর্তৃপক্ষর গদ বাধা একটি বক্তব্য। তিনি মারা গেছেন কারাগারে, হাসপাতালে মারা যাননি। সে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com