• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:৫৭
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:৫৭

960000230

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
ছবি প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নয়া পল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তিনি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ চেম্বারে বসে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছেন।

এ সময় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে তিনি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম তিনি দলীয় কার্যালয়ে এলেন। তার আগমন উপলক্ষে দুপুর আড়াইটা থেকেই নেতা-কর্মী ও সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে ৪টা থেকে নয়া পল্টনের সড়কে মানুষের ঢল নামে।

নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশেষ নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয় ও আশপাশ এলাকায় অবস্থান নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com